পঞ্চগ‌ড়ের ইয়া‌সিন মৌমা‌ছি‌দের সুরক্ষায় কাজ কর‌ছেন। গ্রা‌মে গ্রা‌মে ঘু‌রে চিলের থাবা থে‌কে রক্ষার জন‌্য প্রতি চা‌কের সাম‌নে বসি‌য়ে‌ছেন প্রো‌টেকশন। মৌমা‌ছির চা‌কের মধু খে‌তে চিল থাবা মে‌রে ভে‌ঙ্গে নি‌য়ে যায় মধু। এ‌তে মৌমা‌ছিরা আক্রমণ ক‌রে জনসাধরণ‌কে ফ‌লে ঘ‌টে দুর্ঘটন‌া। গ্রা‌মে গ্রা‌মে শত শত মৌচা‌কে এভা‌বেই নিরাপত্তা দি‌য়ে যা‌চ্ছেন ইয়া‌সিন‌। মৌ প্রেমি ইয়‌া‌সি‌নের স‌ঙ্গে সাম্প্রতিক সম‌য়ে কিছু সময়‌ কাঁটা‌নোর সু‌যোগ হয়।

ইয়া‌সিন মৌ প্রেমিক একজন য‌ুবক। ইয়া‌সিন বাঁ‌শের ফা‌লি ক‌রে এক‌টি খাঁচা তৈ‌রি ক‌রেন। যা‌তে ক‌রে চিল থাবা মার‌তে আস‌লেও কোন ভা‌বে যেন মৌচা‌কে ঘা না মার‌তে পা‌রে। তাঁর নিজ উ‌দ্যো‌গে আ‌বিস্কৃত এই প্রযু‌ক্তি ভিষণ সম্ভাবনার। গ্রা‌মে-গ‌ঞ্জে ‌চি‌লের থাবায় মৌমা‌ছি‌দের আক্রমণে মারা যাওয়ার খবরও পাওয়া যায়। এ দি‌কে ইয়াসি‌নের দারুণ এই উ‌দ্যোগ নিঃস‌ন্দে‌হে প্রশংসার দা‌বি রা‌খে। বিদ‌্যাল‌য়ে শিক্ষার্থীরা যেন ক্লাশ রু‌মে মৌমা‌ছি আর বই এক স‌ঙ্গে নি‌য়ে ঘুর‌ছেন এমন বিদ‌্যালয় ঘুনে দেখলাম যেখা‌নে ৫০ টির উপ‌রে মৌচা‌কে তিনি প্রো‌টেকশন ব‌সি‌য়ে‌ছেন। এরকম উদ্ভাবনী এক‌টি উ‌দ্যোগ‌কে স্বীকৃ‌তি দেয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *