প্রতিটি দিন শুরু হয় চ্যালেঞ্জিং নিয়ে মাথা উঁচু করে নতুন নতুন স্বপ্নকে বাস্তব রূপ দিতে। কর্মমূখর প্রতিটি দিন স্বপ্নকে তাড়িত করে বেড়ায়। দিনাজপুরকে নিয়ে প্রতিদিন কর্মব্যস্ত জীবন্ত গল্পগুলো জমা হয়। বেকারত্মমুক্ত সমাজ গঠনে কর্মমূখর তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছি।
হাসিব মাধ্যমিক পরীক্ষার্থী। সাম্প্রতিক সময়ে সে প্রশিক্ষণ গ্রহণ করে মৌমাছি সংগ্রহ করে। তার ছোট্ট খামারে সঙ্কটাবস্থার সৃষ্টি হলে আমার সঙ্গে যোগাযোগ করে। দফায় দফায় তার মৌখামারে পরিবর্তন আনতে কার্যক্রম হাতে নেয়া হয়। তার খামারের সঙ্কটা অবস্থা মোকাবিলা করে মৌখামার একটি স্বপ্নকে ধারণ করেছে। আজ তার ছোট্ট খামারে তার সঙ্গে পরিবর্তনগুলো মোকাবিলা করার কয়েক মুহুর্ত।
