বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন বিষয়ক কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুরে মৌচাষের সম্ভাবনা ও সংকট সমূহ তুলে ধরি। দিনাজপুরে ৫ একর জমিতে একটি মৌ সম্প্রসারণ কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। একটি অত্যাধুনিক হানি প্রোসিসিং সেন্টার পাচ্ছে দিনাজপুর। মৌ সম্ভাবনাকে বিকাশে কেন্দ্রিয় বিসিক এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) জনাব নেপাল চন্দ্র কর্মকার স্যার দিনাজপুরে হাজার কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনাকে গুরুত্ব দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় বিসিকের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, রংপুর অঞ্চলের খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।
