গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃপক্ষ সরকারি উদ্যোগে Musaddek bee farm কার্যক্রমকে মডেল কার্যক্রম হিসেবে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছে। সরকারি দপ্তরটির রংপুর বিভাগীয় উপ-পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক স্যার দিনাজপুরে আজ কার্যক্রমটি সম্পর্কে নিজ দপ্তরের কর্মকর্তাদের মাঝে এ বিষয়ে কথা বলেন। এ সময় সহকারী পরিচালক ও প্রজেক্ট ডিরেক্টর, কৃষকের বাজার, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা জনাব তৌহিদ মোঃ রাশেদ খান স্যার ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর, দিনাজপুর জনাব মোঃ হুমায়ুন কবির স্যার উপস্থিত ছিলেন। এ সময় তাঁদেরকে খামারে উৎপাদিত বিশুদ্ধ মধু উপহার দেই।
