পরিবেশ সংরক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রকৃতি ও জীবন ক্লাব, দিনাজপুরের সদস্য হিসেবে এমবিএফ হানি উদ্যোক্তা মোসাদ্দেক হোসেনকে চ্যানেল আই এর ২৪ বছর পূর্তি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেছেন আমরা চ্যানেল আই দর্শক ফোরাম। দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত চ্যানেল আই এর জন্ম দিবস অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক তুলে দেন চ্যানেল আই দর্শক ফোরাম এবং প্রকৃতি ও জীবন ক্লাব, দিনাজপুরের সভাপতি জনাব শহিদুর রহমান পাটোয়ারি মোহন। এসময় চ্যানেল আই এর স্টাফ রিপোর্টের শাহ্ আলম শাহী সহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।