শিক্ষাগুরুর খোঁজ নি‌তে গি‌য়ে‌ছিলাম। দিনাজপু‌রের শিক্ষার প্রচার ও প্রসা‌রে তাঁর অবদান অনীস্বীকার্য। দিনাজপুর আদর্শ মহ‌া‌বিদ‌্যাল‌য়ের সম্মা‌নিত অধ‌্যক্ষ (সা‌বেক) জনাব খা‌লেকুজ্জামান স‌্যার। আমার শিক্ষা, বিজ্ঞান চর্চা ও নি‌জেকে একজন স্বপ্নচারী মানুষ হি‌সে‌বে এ‌গি‌য়ে যে‌তে সর্বদা উৎসা‌হিত ক‌রে‌ছেন। জাতীয় পর্যা‌য়ে পুরস্কৃত হওয়ার পর জাতীয় সংস‌দের মাননীয় হুইপ জন‌নেতা ইকবালুর র‌হি‌ম ম‌হোদয়ের নিকট আমার স্বপ্নচ‌ারী গ‌ল্পের বর্ণনা দেন। হুইপ ম‌হোদ‌য়ের নি‌র্দেশে ও অধ‌্যক্ষ স‌্যা‌রের ঐকা‌ন্তিক ইচ্ছায় আ‌মি অ‌বৈত‌নিক পা‌ঠের সু‌যোগ পে‌য়ে‌ছিলাম। অবস‌রের দীর্ঘ সময় পর স‌্যার জীব‌নের অতীতের স্মৃ‌তি তু‌লে ধ‌রেন। আমার কর্ময‌জ্ঞের নিয়‌মিত খোঁজ রা‌খেন। মাথায় হাত বু‌লি‌য়ে দোয়া ক‌রে দেন আগামীর স্বপ্ন গাঁথা পথযাত্রায় সফল না‌বিক হতে। স‌্যার‌কে আমার নিজ খামা‌রের বিশুদ্ধ মধু তু‌লে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *