আলী ভাই! তিঁনি আমাকে ছোট থেকেই ভিষণ স্নেহ করেন! একদিন সাইকেলের চাকায় বাতাস দিতে গিয়েছিলাম। সে সময় তিনি বুঝাচ্ছিলেন পড়াশোনা এমন করেই করা উচিৎ যেন সেটা একটি উদাহরণ হয়ে ওঠে। তাঁর বলা কথাগুলো আজো কানে বাজে! হঠাৎ আজ দেখা হলো। বুকে জড়িয়ে নিলেন। জানালাম মাস্টার্স পাশ করেছি। আমার ছোট্ট একটি প্রডাক্ট বাজারে। তিনি কিছুক্ষণ চেয়ে দেখে আছেন। তারপর আবার বুকে জড়িয়ে ধরে জীবনে এগিয়ে চলার সাহসিক চেষ্টাকে অভিনন্দন জানান।
#পেরে_ওঠার_গল্প_লিখতে_চাই