দিনাজপুরের সাবেক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সম্মানিত বিচারক, কুড়িগ্রাম জেলা জজ(অবসরপ্রাপ্ত) জনাব আখতারুল আলম স্যার দিনাজপুরের মধুর সুনাম করে দিনাজপুরের মধুচাষের সম্ভাবনা ও বিকাশ সম্পর্কে পর্যালোচনা করেন। দিনাজপুরে বিচারিক কাজে থাকাকালিন জেলার লিচু মধু নিয়মিত ব্যবহার করতেন। স্যার অবসরকালিন দিনাজপুর ভ্রমনে মৌপালক হিসেবে সাক্ষাৎ করেন এবং দিনাজপুরের মধু নিয়ে কথা বলেন। আমি স্যারকে মধুচাষ, মধু্, বি পোলেন সম্পর্কে আলোচনা ও উৎপাদিত মধু তুলে দিয়ে মধু জেলা রূপান্তরে গৃহিত পদক্ষেপ সম্পর্কে নিজের অস্থান তুলে ধরি।
এ সময় দিনাজপুরের স্বনামধন্য আইনজীবি জনাব হযরত আলী বেলাল মহোদয় উপস্থিত ছিলেন।
