
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরে স্থান পেয়েছে মোসাদ্দেক বি ফার্ম উৎপাদিত বিশুদ্ধ মধু। ১০০ গ্রামের নতুন জারে শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে এই মধু সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা সততা স্টোরে মধু পাওয়ার পর ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে। উল্লেখ্য এমবিএফ হানির উদ্যোক্তা জনাব মোসাদ্দেক হোসেন বিদ্যালয়টিতে তাঁর প্রথম কর্মজীবন শুরু করে।