মৌমা‌ছি‌দের গণতন্ত্র চর্চা….

মৌকলনী সমূহ‌তে রাণী মৌমা‌ছির তৈ‌রি করণ এক‌টি রহস‌্যাবৃত ঘটনা। রাণী মৌমা‌ছি বি‌য়োগ জ‌নিত কার‌ণে এক‌টি কোলনী‌তে শ্রমিকরাই নির্বা‌চিত ক‌রে তৈ‌রি ক‌রে রাণী। স‌র্বো‌শেষ ডিম সমূহ নির্বা‌চিত ক‌রে ৪/৫/৬ টি ডি‌মে শ্রমিক মৌমা‌ছিরা তা‌দের ম‌্যান্ডিবুলার গ্রন্থি নিঃসৃত রয়‌্যাল জে‌লি প্রদান করে ডিম সমূহ‌কে বিকা‌শিত কর‌ণে কাজ ক‌রে। রয়‌্যাল জে‌লির পু‌ষ্টির মাধ‌্যমে ডিমগু‌লো রাণী লার্ভায় প‌রিণত হয় এবং এক‌টি লম্বা চিনাবাদা‌মের মত প্রল‌ম্বিত কোষ সৃ‌ষ্টি ক‌রে। ১৪ দি‌নের ম‌ধ্যে ৪/৫/৬ টি কো‌ষের মধ‌্য থে‌কে যে কোষ‌টি থে‌কে আ‌গে রাণী ফু‌টে বের হ‌য় সেটি বা‌দে সবগু‌লো রাণী কোষ শ্রমিকরা কে‌টে নষ্ট ক‌রে দেয়। শ্রমিক‌দের রাণী নির্বাচা‌নের গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমা‌দের সমাজ ব‌্যবস্থা‌পনার জন‌্য অনুকরণীয় শিক্ষা। কোন কারণে রাণী শ্রমিক‌দের বিপরী‌তে কোন সিদ্ধান্ত নি‌লে রাণী মৌমা‌ছিকে শ্রমিকরা এক‌টি বল আকৃ‌তি‌তে আবদ্ধ হ‌য়ে পি‌ষে মে‌রে ফেলে নতুন রাণী তৈ‌রি ক‌রে। রা‌ণি মৌমা‌ছি ফু‌টে বের হওয়ার একসপ্তাহ প‌রেই প্রজনন ক‌রে এবং সারা জীবন ডিম প্রদান ক‌রতে থা‌কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *